প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৫
বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। নিয়মিত অভিনয় করছেন তিনি। সম্প্রতি অভিনেতা আরশ খানের বিপরীতে অভিনয় করে বাজিমাত করেছেন তিনি।
সকাল আহমেদ পরিচালিত ‘দোষটা কার’ নামের একটি একক নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন তারা।
নাটকটি অন্তর্জালে প্রকাশ্যে আসতেই ২৪ ঘণ্টা না যেতেই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। পরবর্তী ২৪ ঘণ্টা না যেতেই দুই মিলিয়ন অতিক্রম করে। প্রথমবারের মতো এই অভিনেত্রীর নাটক একদিনের মাথায় মিলিয়নের ঘরে জায়গা করে নিয়েছে। এমন সাড়ায় উচ্ছ্বসিত জিম।
অনুভূতি জানিয়ে রূপালী বাংলাদেশকে তিনি বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি নাটকের এক মিলিয়ন ভিউ হয়েছে। আমার বিশ্বাসই হচ্ছে না, খুব কম সময়ে নাটকটি এত মানুষের মনে জায়গা করে নেবে। প্রথমবারের মতো আমার নাটক কম সময়ে মিলিয়ন ভিউ হয়েছে। যদিও এর আগেও মিলিয়ন ভিউ হয়েছে। তবে অল্প সময়ে এবারই প্রথম। যে কারণে আনন্দটা দ্বিগুণ।’
যোগ করে তিনি বলেন, ‘কাজটি ভালো করতে পরিচালক সকাল ও আরশ ভাই বেশ সহযোগিতা করেছেন। এতে আমি রুহি চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। দর্শক চরিত্রটির কারণে আমাকে অনেক বকা দিয়েছেন। কমেন্ট বক্সে গেলেই তা বোঝা যাবে। তবে তাতে আমি খুশি। কারণ, এখানেই একজন শিল্পীর সার্থকতা। সবাই ‘দোষটা কার?’ চাচ্ছে। সবাই আমার চরিত্রে আস্থা রেখেছে। পুরো টিমের পরিশ্রমের কারণে এই অর্জন।’
মাবরুর রশিদ বান্নাহ পরিচালতি ‘যত্ন’ নাটকে প্রথম জুটি বেঁধে অভিনয় করেন আরশ-জিম। এরপর একই নির্মাতার আরও একটি নাটকে তাদের একসঙ্গে অভিনয়ে পাওয়া যায়। বর্তমানে জিম বেশকিছু একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest