প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৫
বিনোদন ডেস্ক : মডেলিং থেকে কনটেন্ট নির্মাণ, আর সেখান থেকে হঠাৎ করেই অভিনয়ে যাত্রা- এভাবেই নতুন প্রজন্মের অভিনেত্রী তাবাসসুম ছোঁয়ার ক্যারিয়ার শুরু। ধারাবাহিক ‘দেনা -পাওনা’র ‘নিপা’ চরিত্রের মাধ্যমে পেয়েছেন পরিচিতি। এখন দর্শকও তাকে সেই নামেই চেনে।

২০২১ সালে বন্ধুর স্টার্টআপে মডেলিং করতে গিয়ে কনটেন্ট দুনিয়ায় পা রাখেন ছোঁয়া। শুরুতে ফুড ব্র্যান্ডের হয়ে রিল বানাতেন, ক্যামেরার সামনে যেমন ছিলেন, তেমনই ক্যামেরার পেছনের কাজ।

পরিকল্পনা থেকে সম্পাদনা, সবই নিজেই সামলাতেন। তিনি বলেন, ‘ছাত্রাবস্থায় কাজ করতে ভালো লাগত। প্রতিটা ধাপে কিছু না কিছু শিখেছি, যা আমাকে সৃষ্টিশীল হতে শিখিয়েছে।’

অভিনয়ে যাত্রাটাও ছিল হঠাৎ পাওয়া। সিনেমা হলে মজার কনটেন্ট করতে গিয়ে এক পরিচালকের নজরে পড়েন তিনি। পরিচালক শুটিংয়ের মাঝেই তাকে একটি দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেন।

ছোঁয়ার ভাষ্যে, ‘তখন অভিনয়ের কোনো পরিকল্পনা ছিল না। স্রেফ কাকতালীয়ভাবে সুযোগটা আসে।’
কিছুদিন পরে সেই কাকতালীয় সুযোগই হয়ে ওঠে নিয়মিত কাজের সূচনা। ইউটিউব ধারাবাহিক ‘দেনা -পাওনা’র মাধ্যমে ছোঁয়া নিজের অবস্থান পাকাপোক্ত করেন।

এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমার কনটেন্ট দেখে ‘দেনা -পাওনা’র টিম থেকে যোগাযোগ করা হয়। গল্প শুনেই মনে হয়েছিল চরিত্রটা আমার ক্যারিয়ারের জন্য বড় সুযোগ হতে পারে। এখন বুঝি, সে ভাবনা ভুল ছিল না।’

‘নিপা’ নামের চরিত্রেই এখন বেশি পরিচিত তিনি। ছোঁয়া বলেন, ‘পথে কেউ চিনে ফেললে নিপা বলেই ডাকে। আমি চঞ্চল প্রকৃতির হলেও নিপা ছিল একেবারে শান্ত -শিষ্ট। এই পার্থক্যটা বেশ উপভোগ করি।’

নিজের অভিনয়ের সবচেয়ে বড় সমালোচক হিসেবে মায়ের নাম বলেন ছোঁয়া। জানান, ‘মা দর্শকের চোখ দিয়ে আমার কাজ দেখেন। ভুল ধরেন বেশি। আমি চাই, দর্শকরাও গঠনমূলক সমালোচনা করুক।’

ভবিষ্যতে পরিচালনার ইচ্ছাও প্রকাশ করেন এই অভিনেত্রী। তবে এখনই নয়। তার মতে, এখনও তার শেখার সময়। পরিচালকদের কাজ দেখা, খুঁটিনাটি বোঝা- সবই চলছে ধাপে ধাপে।





অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest