আত্মগোপনে থেকে ঋতুপর্ণার জন্য কবিতা লিখলেন ফেরদৌস

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৫

আত্মগোপনে থেকে ঋতুপর্ণার জন্য কবিতা লিখলেন ফেরদৌস

6

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও সদ্য বিদায়ী সরকারের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অন্যান্য সাবেক এমপিদের মতো তিনিও আড়ালে চলে গেছেন। তিনি কোথায় আছেন কেউ জানে না। মাঝে শোনা গিয়েছিল, কলকাতায় চলে গিয়েছেন তিনি। তবে একাধিক সূত্রে জানা যায় যে তিনি সেখানেও নেই। এই সময়টায় তার উপস্থিতি দেখা যায়নি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে বা জনসমক্ষে।

 

7

তবে আত্মগোপনে থেকেও বন্ধুত্বে ছেদ পড়েনি। প্রথমে বিষয়টি শুধু অনুমান করা হলেও সম্প্রতি ঋতুপর্ণার এক স্ট্যাটাসে স্পষ্ট হয়েছে যে ফেরদৌস ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ রাখছেন। সম্প্রতি কলকাতার প্রিয় সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তকে একটি কবিতা লিখে পাঠিয়েছেন ফেরদৌস। সেই কবিতা আবার নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা। ঋতুপর্ণা পোস্ট করার পর চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আবার আলোচনায়।

 

8

গত ৭ জুন ছিল ফেরদৌসের জন্মদিন। দিনটি উপলক্ষে বাংলাদেশের শিল্পী মহলে কোনো বিশেষ সাড়া না থাকলেও ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রিনশট শেয়ার করে লেখেন, আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য (তোমার লেখা কবিতা) ধন্যবাদ। ‘পুরাতন’-এর সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার অনেক মূল্যবান। স্ক্রিনিংয়ের সময় তোমাকে ভীষণ মিস করেছি। আশা করি শিগগিরই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করব।

 

কবিতাটি ফেরদৌস লিখেছেন ঋতুপর্ণার সিনেমা ‘পুরাতন’-এর সাফল্য কামনায়। পুরাতনকে কেন্দ্র করেই লেখা গোটা কবিতা।

8

 

5

তাই ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক সময়েই লেখা। গত এপ্রিল মাসে পুরাতন মুক্তি পেয়েছে । তার মানে সাম্প্রতিক সময়েই ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ করেছেন ফেরদৌস। তবে অভিনেতা কোথায় আছেন, সেই বিষয়ে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

তবে একাধিক সূত্রে জানা গেছে, ফেরদৌস এখন লেখালেখি করে সময় পার করছেন। ১৯৯৮ সালে বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’–তে অভিনয় করে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফেরদৌস। এরপর থেকে কলকাতার সিনেমায়ও অভিনয় করেন তিনি। ২০০১ সালে ‘ওস্তাদ’ সিনেমায় ঋতুপর্ণার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধেন ফেরদৌস। এরপর অনেক সিনেমায় জুটি হয়েছেন ঋতুপর্ণা-ফেরদৌস। কাজের সূত্রে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে।

 

https://www.facebook.com/rituparnaofficial/posts/1241921253949995?ref=embed_post

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3