প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৫
স্পোর্টস ডেস্ক : উত্তেজনাপূর্ণ এক প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় এই বহু প্রতীক্ষিত লড়াই। আজকের এ খেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার একাদশ নির্বাচন নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল।
তবে শেষ পর্যন্ত সব সংশয় দূর করে হামজা দেওয়ান চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম- দুজনকেই মূল একাদশে রেখেছেন কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হলেও হামজা আজ নিজেদের মাঠে সুপারস্টারের মতোই আবির্ভূত হলেন।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই জামাল ভূঁইয়ার কর্নার থেকে চমৎকার হেডে গোল করে স্বাগতিক বাংলাদেশকে লিড এনে দেন তিনি। এটিই বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোল।
এদিকে, ভারত ম্যাচের সময় ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল।
সে সময় কোচ তাকে সৌদি আরব থেকে সরাসরি ঢাকায় না এনে ইতালিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনা হয়।
তবে জুন উইন্ডোতে ক্যাবরেরা আবারও ফাহমিদুলকে দলে ডেকেছেন এবং আজকের ম্যাচে তাকে একাদশেও রেখেছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest