প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৫
বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি অনলাইনের ডিজিটাল প্লাটফর্মে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম, পছন্দ ও ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী সেমন্তি সৌমি। যেখানে বাংলাদেশি ছেলেদের সম্পর্কে তার দেওয়া এক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
সাক্ষাৎকারে সেমন্তি বলেন, ‘আমি যদি বিয়ে করি, আমি ভাবতেছি বিদেশি বিয়ে করব। কারণ, বাংলাদেশের কোনো ছেলে আমার ভালো লাগে না। সব ছেলেরাই দুই নাম্বার।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক ছেলেকে দেখেছি যারা একটার সঙ্গে থেকেও আরেকটা মেয়ের পেছনে ছুটে। প্রেমে থাকে একটা, ভালোবাসে আরেকটা। কিন্তু বিদেশি ছেলেরা এমন নয়, তারা একজনের সঙ্গেই থাকে, খুব লয়াল এবং কেয়ারিং হয়।’
এমন বক্তব্যে বিস্মিত নেটিজেনরা প্রশ্ন তুলছেন, বাংলাদেশের সব ছেলেদের এক কথায় ‘দুই নাম্বার’ বলাটা কতটা যৌক্তিক। তবে সেমন্তির দাবি, ‘আমি যেটা দেখেছি, সেটা বলেছি। আমার চোখে যা ধরা পড়েছে, তা-ই বলেছি। লুকানোর কিছু নেই।’

সৌমি আরও জানান, তিনি একজন সিম্পল, কেয়ারিং এবং ভালোবাসতে জানে—এমন জীবনসঙ্গী খুঁজছেন, দুবাইয়ের শেখ, কোটিপতি বা ধনকুবের হওয়া তার কাছে কোনো বিষয় নয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest