প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের ফাইনালে মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
কোটিপতি টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ শুরু হওয়ার আগে সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে অপারেশন সিন্দুর থিমের উপরেই গোটা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। সেই কারণে এই সমাপনী অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘ট্রিবিউট সেরিমনি’।
সমাপনী অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানানো হয়েছে। গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের উপর হামলা করেছিল।
সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করেন জনপ্রিয় গায়ক শঙ্কর মহাদেবন। তিনি নিজের গানের মাধ্যমে ভারতীয় জওয়ান এবং পহেলগাঁও হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানান। সঙ্গে তার দুই ছেলে শিবম এবং সিদ্ধার্থ মহাদেবনও পারফর্ম করেন। একের পর এক দেশাত্মবোধদ গানে মঞ্চ মাতাচ্ছিলেন তারা।
এই অনুষ্ঠান চলাকালীন একাধিক ডান্সার পিছনের সারিতে নাচ করছিলেন। তাদের মধ্যে একজনের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রথমবার দেখে তো অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন। বলতে শুরু করেছিলেন যে ঈশান কিষান নাচ করছেন নাকি?
তবে কিছুক্ষণের মধ্যেই সেই ভ্রান্ত ধারণা কেটে যায়। আসলে, যে ছেলেটির ছবি ভাইরাল হয়েছে তাকে দেখতে অনেকটাই সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ঈশান কিষানের মতো দেখতে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest