প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
বিনোদন ডেস্ক : ভালোবেসে ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। বিয়ের পর সংবাদ প্রকাশিত হয়েছিল সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে এবার জানা গেল, অভিনেত্রী হিন্দু ধর্মেই আছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘শাকিব খানের সঙ্গে বিয়ের পর ‘ধর্ম পরিবর্তন’ সংক্রান্ত বিষয়ে তিনি মিথ্যা বলতে বাধ্য হয়েছেন। শুধুমাত্র ক্যারিয়ার, সংসার আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তিনি মিথ্যা বলেছিলেন বলে দাবি করেন তিনি।
ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মানুষ ধরে নিয়েছিল যেহেতু আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি, আমিও হয়তো ইসলাম গ্রহণ করেছি। কিন্তু বাস্তবে আমি কখনোই ধর্মান্তরিত হইনি। ইসলাম ধর্ম গ্রহণ করার যে আনুষ্ঠানিকতা থাকে, তার কিছুই তখন করা হয়নি। ফলে আমি হিন্দুই থেকে গেছি।’
অপু বিশ্বাস জানান, ‘অনেক দিন নিজের পরিচয় নিয়ে দ্বিধায় ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সত্য বলার প্রয়োজন অনুভব করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমি একসময় চিন্তা করতাম, যদি আমার মৃত্যু হয়, তাহলে মানুষ কী করবে? আমাকে আগুনে দেবে, না মাটিতে দেবে? তখন তো সবাই দ্বিধায় পড়ে যাবে। তাই সত্যটা বলা জরুরি হয়ে পড়েছিল’ – যোগ করেন তিনি ‘




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest