প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই ওপেনার সায়েম আইয়ুবকে ফেরান শেখ মেহেদি হাসান। তার বলে তার কাছেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন পাকিস্তানের ওপেনার।
পরিসংখ্যান
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড খুবই বাজে। উভয় দল অতীতে ১৯ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৩টিতে জয় পায় বাংলাদেশ হেরেছে ১৬ ম্যাচে। তবে সবশেষ সাক্ষাতে পাকিস্তানকে হারায় বাংলাদেশ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest