প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫
বিনোদন ডেস্ক : ঘটনা ২০০৫ সালের। মুক্তিপ্রাপ্ত ‘বারসাত’ সিনেমা ব্যবসা সফল হয়। যে সিনেমায় অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা ববি দেওল, প্রিয়াংকা চোপড়া ও বিপাশা বসু। ত্রিকোণ প্রেমের কাহিনি বক্স অফিসে বেশ সুপার হিটও হয়েছিল। আপনি জানেন কি? এ সিনেমায় ববি নয়, প্রথমে অভিনয় করার কথা ছিল অভিনেতা অক্ষয় কুমারের। শেষ মুহূর্তে তিনি এ সিনেমা থেকে সরে দাঁড়ান। কিন্তু কেন?
সিনেমা মুক্তির প্রায় ১৯ বছর পর এর নেপথ্যে লুকিয়ে থাকা গোপন রহস্য ফাঁস করে দিলেন সিনেমার পরিচালক সুনীল দর্শন। এক সাক্ষাৎকারে সব ঘটনা ফাঁস করে দেন তিনি। সুনীল দর্শন বলেন, এ সিনেমায় ববির অভিনয় করারই কথা ছিল না। প্রথমে অক্ষয়ই অভিনয় করছিলেন। সেখানে এক ‘অদ্ভুত সমস্যা হয়েছিল’।
পরিচালক বলেন, অক্ষয় ও প্রিয়াংকার অভিনয় করার কথা ছিল। পাঁচ দিন শুটিং করার পর অক্ষয় আমায় ফোন করেন একটা মিটিংয়ের জন্য। সেখানেই সমস্যার কথা জানতে পারি। তিনি বলেন, সেই ববিব ম্যানেজারও অনুরোধ করেছিলেন যাতে তিনি অভিনেতাকে নিয়ে একটা ছবি তৈরি করেন। তখন তিনি ববিকে অপেক্ষা করতে বলেছিলেন। দর্শন বলেন, অক্ষয় কোনো গন্ডগোল করে ফেলেছিল, তাই ছবি থেকে বেরিয়ে যায়।
পরিচালক আরও বলেন, সেই সময় অক্ষয়ের সঙ্গে প্রিয়াংকার সম্পর্ককে ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছিল। তার পরেই নাকি টুইঙ্কল খান্না বাড়ি ছেড়ে চলে যায়। অভিনেতা হিসাবে সাবধানী হওয়া উচিত ছিল। যখন অক্ষয় জানত ওর স্ত্রী অভিনেত্রী ইন্ডাস্ট্রির অন্দরের সবটাই তার জানা। তবে অক্ষয় প্রিয়াংকাকে কোনোভাবেই দোষ দেননি। সবটাই নিজের ঘাড়ে নিয়েছিলেন।
সুনীল দর্শন বলেন, আমায় কথাও দিয়েছিল অক্ষয় যে, আমার পরের সিনেমায় অভিনয় করবেন। এরপর তিনি ববির ম্যানেজারকে ফোন করেছিলেন। অভিনেতাকে তিনটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest