প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ঋতুস্রাব বা পিরিয়ডের কারণে ছুটি চেয়েছিলেন এক শিক্ষার্থী। কিন্তু সেই ছুটি পেতে বিষয়টি প্রমাণের জন্য তাকে প্যান্ট খুলতে বাধ্য করা হয়েছে। চীনের বেইজিংয়ের একটি কলেজে ঘটেছে এমনই অদ্ভুত ঘটনা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বেইজিংয়ের গেংদান ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় কলেজের একটি ক্লিনিকে।
এ নিয়ে চলতি মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ক্লিনিকের ভেতরে এক তরুণী একজন বয়স্ক নারীকে প্রশ্ন করছেন, ‘সব মেয়েকে কি মাসিকের প্রমাণ দিতে প্যান্ট খুলে দেখাতে হয়?’
জবাবে ওই নারী বলেন, ‘হ্যা, এটাই আমাদের নিয়ম’।
এদিকে বিষয়টি প্রকাশের পর দেশটিতে তীব্র জনরোষ তৈরি হয়েছে। পরে ১৬ মে এক বিবৃতিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কর্মীরা কেবল ‘আচরণবিধি অনুসরণ করেছেন’ এবং ‘বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে’।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঘটনাটিকে গুরুতর গোপনীয়তা লঙ্ঘন বলে সমালোচনা করছেন। সূত্র: সাউথ চায়না মনিং পোস্ট




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest