প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক : খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থমথমে পরিস্থিতিতে শহরজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’।
নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ইসলামাবাদে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়ম ভেঙে কেউ ১৪৪ ধারা অমান্য করলেই সঙ্গে সঙ্গে গ্রেফতারের কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ সব মোড়, প্রবেশপথ এবং স্পর্শকাতর ভবনগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনী রেঞ্জার্সদেরও নামানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে বেশ কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনো ব্যানার টাঙানো কিংবা লোকজনকে জমায়েত হতে দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার থেকে শুরু করে থানার ওসিদের পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে মাঠে থেকে দায়িত্ব পালনের। কঠোর এই নিরাপত্তার কারণে অনুমতি ছাড়া এখন রেড জোনে প্রবেশ করাও প্রায় বন্ধ।
সূত্র: জিও টিভি




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest