প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫
বিনোদন ডেস্ক : মধ্যরাতে জনবহুল রাস্তায় হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী সোফি চৌধুরী। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
সম্প্রতি এক সক্ষাৎকারে সোফি নিজেই বিস্তারিত জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এক মাস আগের এই ঘটনায় মানসিক ভাবে খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলেন সোফি।

সোফি চৌধুরী। ছবি: সংগৃহীত
তিনি জানান, মুম্বাইয়ের বান্দ্রা এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ‘অশালীন’ ভঙ্গিমা করতে শুরু করেন।
সোফির কথায়, কিছু দিন আগেরই ঘটনা। বান্দ্রার রাস্তা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। এক ব্যক্তি প্যান্টের চেন খুলতে লাগল। খুব আপত্তিকর ভঙ্গিতে তাকিয়েছিল সে।

সোফি চৌধুরী। ছবি: সংগৃহীত
তবে এই ব্যক্তি কি ইচ্ছে করেই এমন কাণ্ড ঘটিয়েছিল? এ বিষয়ে সোফি বলেন, আমার মনে হয় না সচেতন ভাবে সে এই কাজ করেছিল। আসলে কিছু ক্ষেত্রে পুরুষেরা কোনও কারণ ছাড়াই এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকে।
এখানেই শেষ নয়। আরও এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোফি। মুম্বাইয়ের খার অঞ্চলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সোফি। তখন এক ব্যক্তি তাকে দেখে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং আপত্তিকর ভঙ্গি দেখাতে শুরু করে।

সোফি চৌধুরী। ছবি: সংগৃহীত
সোফির কথায়, এ ধরনের ঘটনা এখন নিয়মিত হয়ে গেছে। মনে আছে, তখন আমি লন্ডনের স্কুলে পড়ি। এক ব্যক্তি আমাকে দেখে ছবি তুলতে শুরু করল। বর্তমানে নিরাপত্তারক্ষী সঙ্গে থাকে। কিন্তু তা সত্ত্বেও অনেকেই ছবি তোলার নামে অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest