প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মে ২২, ২০২৫
স্পোর্টস ডেস্ক : এমন নো বল হয়ত আগে দেখেননি! আম্পায়ার যখন নো বল কল করল, তখন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া যেন আকাশ থেকে পড়লেন, ‘কি করেছি?’ হার্দিক কি ভুল করেছেন, তা বুঝিয়ে দিয়েছেন মাঠ আম্পায়ার। শাস্তি হিসেবে নো বল কল শুনেছে মুম্বাই।
ঘটনা বুধবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষের ম্যাচে। উইল জ্যাকস বল করছিলেন ভ্প্রিাজ নিগমকে। পঞ্চশ ওভারের তৃতীয় বল, অফ সাইডে তিনজন ফিল্ডার রেখেছিলেন হার্দিক। বাকি ছয়জন অন সাইডে। পাওয়ার প্লের নিয়মে এখানে ভুল কোথায়?
হার্দিক জানতেন না, আইপিএলে আরেকটি নিয়ম আছে। পাওয়ার প্লেতে ৩০ গজের বাইরে মোটে দুজন ফিল্ডার থাকতে পারবে। বাকিদের থাকতে হবে ভেতরে। এখানেও কথা আছে, বল করার সময় লেগ সাইড অর্থাৎ অন সাইডে পাঁচজনের বেশি ফিল্ডার রাখা যায় না। এটাই আইপিএলের নিয়ম। হার্দিক সেটিই ভেঙেছেন।
অতিরিক্ত একজন ফিল্ডারকে লেগ সাইডে রেখে নিয়ম ভেঙেছেন হার্দিক। মজার কথা হল, মুম্বাই অধিনায়ক ওই নিয়ম জানতেনই না। তবে ওই নো বলের প্রভাব ম্যাচের ফলে পড়েনি। ১৮০ রানের পুঁজিতে দিল্লিকে ৫৯ রান পেছনেই থামিয়েছে হার্দিকরা, কেটেছে শেষ চারের টিকিটও।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest