প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
বিনোদন ডেস্ক : হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
নুসরাত ফারিয়ার জামিন প্রসঙ্গে আইনজীবী ফারান মো. আরাফ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘আদালত ন্যায়বিচার করেছ। দেশের এক নিরপরাধ ব্যক্তি, যে দেশেই ছিলেন না, তাকে গ্রেফতার করাটা যুক্তিযুক্ত ছিল না।

অপর আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, ‘আপনারা জানেন একটি আলোচিত মামলায় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছিল। তারপরে আমাদেরকে ২২ তারিখ ধার্য তারিখ দেওয়া ছিল। আজকে পুলিশ দৃঢ়তার সহিত এবং দ্রুততার সহিত পুলিশ প্রতিবেদন আদালতে জমাদান করেছেন। এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে স্পেশাল পুটআপ দিয়ে বিজ্ঞ সিএমএম-১ আদালতে জামিন চেয়ে শুনানি করা হয়।
যেহেতু উনি দেশের বাইরে ছিলেন, আপনারা জানেন জুলাইয়ের ৯ তারিখ থেকে ১৪ আগস্ট পর্যন্ত উনি কানাডা অবস্থান করছিলেন। সেই মর্মে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আজকে উনার জামিন মঞ্জুর করেছেন। এ জামিনটা দেওয়া হয়েছে এ মামলার সম্পূর্ণ প্রতিবেদন পুলিশ যতদিন দাখিল না করবেন ততদিন পর্যন্ত জামিন রয়েছে।’
উল্লেখ্য, রোববার (১৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest