প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ডের ইউরা এলাকায় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ জানায়, শনিবার (১৭ মে) হেলিকপ্টার দুটি এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে ফিনল্যান্ডের পাইকাজারভির উদ্দেশ্যে একসঙ্গে যাত্রা করেছিল। ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী, একটি হেলিকপ্টারে ছিল দুজন এবং অন্যটিতে ছিল তিনজন। যাত্রাপথে ইউরা বিমানবন্দরের কাছাকাছি এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ আরও জানায়, হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী ছিলেন।
ফিনিশ সংবাদমাধ্যম ইলতালেহতি জানায়, দুর্ঘটনার সময় একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দেয়। পরে একটি দ্রুত গতিতে নিচে পড়ে যায় এবং অন্যটি ধীরে ধীরে মাটিতে আছড়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী আন্টি মারজানেন গণমাধ্যমকে বলেন, ‘আমি কোনো শব্দ শুনতে পাইনি, শুধু দেখেছি, একটা যেন পাথরের মতো নিচে পড়ে গেল।’
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ফিনল্যান্ডের কর্তৃপক্ষ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest