প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের আটক করা হয়। আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।
মঙ্গলবার (১৮ মার্চ) একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট দলের ছদ্মবেশে ১৫ জন বাংলাদেশির মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
তারা ক্রিকেটারদের পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে, তদন্তে দেখা গেছে যে চিঠিটি ভুয়া। দাবি করা হয়েছে, ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল না।
আরও সন্দেহজনকভাবে, তারা একজন ‘স্পন্সর’কে জামিনদার হিসেবে নেওয়ার চেষ্টা করেছিল। তবে উপস্থিত ব্যক্তি স্বীকার করেছেন যে, তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য ছিল না এবং তিনি শুধু একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
তদন্তে দেখা গেছে, তারা ক্রিকেট খেলোয়াড় ছিল এমন কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য উদ্দেশে মালয়েশিয়ায় প্রবেশের জন্য একটি সিন্ডিকেটের অংশ ছিল।
একেপিএস তাদের সবার বিরুদ্ধে নট টু ল্যান্ড (এনটিএল) ব্যবস্থা নিয়েছে এবং অভিবাসন বিধি অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
একেপিএস সতর্ক করে দিয়েছে, যে কোনো ব্যক্তি বা সিন্ডিকেট অবৈধ কাজ বা মানবপাচারের মতো অন্যান্য উদ্দেশে ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দেশের অভিবাসন ব্যবস্থার নিরাপত্তা এবং অখণ্ডতা বজায় রাখাতে কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রাখছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest