প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক : চলতি বছর জুনে তিনটি একদিনের ও দুইটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। সেই সিরিজের সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সূত্র বলছে, আগামী ১ মে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ‘এ’ দল। এরপর ৫ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে একদিনের ম্যাচ। ৭ ও ১০ মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
এরপর একই মাঠে ১৪ মে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। ২১মে থেকে ২৪ মে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
উল্লেখ্য, নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজটি গত বছর হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থির কারণে নিরাপত্তা ইস্যুতে সিরিজটি স্থগিত করেছিল
নিউজিল্যান্ড। পরবর্তীতে সিরিজটি পিছিয়ে যায়৷ চলতি মাসে নিউজিল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফরে সন্তুষ্টির পর মাঠে গড়াতে চলছে ‘এ’ দলের এই সিরিজ।
একনজরে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরের সূচি :
৫ মে – প্রথম একদিনের ম্যাচ – সিলেট
৭ মে – দ্বিতীয় একদিনের ম্যাচ – সিলেট
১০ মে – তৃতীয় একদিনের ম্যাচ – সিলেট-২
১৪ মে -১৭ মে – প্রথম একদিনের ম্যাচ – সিলেট
২১ মে – ২৪ মে – দ্বিতীয় একদিনের ম্যাচ – মিরপুর




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest