প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫
বিনোদন ডেস্ক : এক সময়ের নাটকের পরিচিত মুখ শবনম ফারিয়া। একটা সময়ে নিয়মিত কাজ করলেও বর্তমানে একটু বেঁছে কাজ করছেন ফারিয়া। এখন অভিনয়ে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সরব থাকতে দেখা তাকে।
দেশের চলমান বিভিন্ন বিষয়ে নিয়ে মাঝে মধ্যেই আলোচনা-সমালোচনা করেন তিনি। এবার নারী দিবসেও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘যেই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষনের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কী?’
এর মধ্যেই এক ধর্ষকের জামিন পাওয়ার ঘটনায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ফারিয়া। সাজাপ্রাপ্ত এক আসামির জামিনের সংবাদের ছবি ও লিংক পোস্ট করেন তিনি। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।’
ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘মোবারকনামা’ ওয়েব সিরিজে। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। পর্দায় তার সেই বেশ প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক সময়ে একটি কমেডি শোয়ের বিচারক হিসেবেও দেখা যাচ্ছে তাকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest