প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫
বিনোদন ডেস্ক : বৃন্দাবনে শিবরাত্রী পালন করে ‘সংস্কারিকন্যা’ তকমা পেয়েছেন দশর্কদের প্রিয় ‘মিঠাই’। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে মুর্হূত ভাগাভাগি করেছেন সৌমিতৃষা কুণ্ডু। সেই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন এক মুসলিম অনুরাগী। ভালোবাসা জানাতেই পাল্টা সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী। বলেন, ‘আমি আল্লাহর ভক্ত। আজান শুনলেই গায়ে কাঁটা দেয়।’
মিঠাই রানির শিবরাত্রির ভিডিও দেখে ওই ভক্ত লিখেছিলেন, ‘আমি যদিও মুসলিম, তবে আপনার খুব বড় ভক্ত। ঈশ্বরের প্রতি আপনার এমন ভক্তি, শ্রদ্ধা দেখে খুব ভালো লাগলো। আমি আল্লাহর কাছে দোয়া করব, যাতে তিনি আপনার ও আপনার পরিবারের সকলকে খুব ভালো রাখেন। আমিন, বাংলাদেশ থেকে ভালোবাসা। কাকু-কাকিমাকে আমার সালাম।’
অনুরাগীর সেই কমেন্ট নজর এড়ায়নি সৌমিতৃষার। পাল্টা প্রতিক্রিয়া দিয়ে অভিনেত্রী লিখলেন, ‘আমিও আল্লাহর ভক্ত। আমার কানে যখনই আজানের শব্দ আসে, আমার গায়ে কাঁটা দেয়। আপনাকেও ওয়ালিকুম সালাম।’ মিঠাইয়ের সম্প্রীতির বার্তা দেখে নেট-দুনিয়ায় ততোধিক উচ্ছ্বসিত। আবারও ভক্তদের মন জিতে নিলেন অভিনেত্রী।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest