প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
বিনোদন ডেস্ক : বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ভূষিত হলেন অর্পনা রানী রাজবংশী। শনিবার (২২ ফেব্রয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করে। নাট্য বিভাগে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে এ পুরষ্কার দেয়া হয়।
এ সময় অর্পনা রানী রাজবংশী’র হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় অর্পনা রানী রাজবংশী বলেন, ‘এই পুরস্কার একজন নাট্যকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাট্যকার তার স্বপ্নের চরিত্রগুলো কল্পনায় তৈরি করে আর তা বাস্তবায়ন করে নির্মাতা ও শিল্পীরা। এই বিভাগে আমাকে সম্মাননা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।’
এবার বাবিসাস ’২৩-’২৪ আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাসিক আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে আরও পুরষ্কার পান- ডিএ তায়েব, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, খালেদ হোসেন চৌধুরী, মোঃ ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।
সংগীতে বিশেষ অবদানস্বরূপ সম্মানিত হন- শিল্পী মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনি, তসিবা বেগম প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest