প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দর ৩৭ বছরের সংসার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে। দাম্পত্য জীবনের শুরুর দিকে অবশ্য গোবিন্দ সবার কাছ থেকে স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন। তিনি মনে করেছিলেন নায়কের বিয়ের কথা জানতে পারলে ভক্তরা তার সিনেমা দেখবেন না, তারকা খ্যাতিতে ভাটা পড়বে।
তবে গোবিন্দ বছর তিনেক পর তার বিবাহিত জীবনের কথা প্রকাশ্যে আনেন। তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে সুদিনে-দুর্দিনে থেকেছেন। এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না গোবিন্দ-সুনীতা। তাদের ছাদ আলাদা, সম্প্রতি জানিয়েছেন সুনীতা। দুই সন্তানকে নিয়ে ফ্ল্যাটে তিনি থাকেন। ঠিক তার উল্টোদিকে নিজের বাংলোয় একা থাকেন গোবিন্দ।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুনীতা এসব কথা জানানোর পর থেকেই তাদের সংসার ভাঙনের গুঞ্জনের সূচনা। এবার সে কথাই সত্যি হতে যাচ্ছে। এত বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন গোবিন্দ-সুনীতা। দীর্ঘ দিন বলিউডে তারা ‘সুখী দম্পতি’ হিসেবেই পরিচিত ছিলেন।
শোনা যাচ্ছে, এ বয়সে পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দ। প্রায় অর্ধেক বয়সী মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ-সুনীতার বিয়ে ভাঙছে। যদিও এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এমন ঘটতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন সুনীতা। এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন তার ৬০ বছরের বেশি বয়স। জানি না, কখন কী করবে।’
সুনীতা আরও জানান, আগে কাজের ব্যস্ততায় কোনো রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। সব শেষে সুনীতা বলেন, ‘কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!’ গোবিন্দর সংসার ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তার অনুরাগীদের মন খারাপ হয়েছে। এ গুঞ্জন যেন সত্যি না হয় তার সেটাই কামনা করছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest