প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মত মাঠে নেমেছিলেন রিয়াদ। এরপর লাল-সবুজের জার্সিতে খেলেছেন প্রায় দেড় যুগ। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ওয়ানডে ফরম্যাটে খেলে যাচ্ছেন রিয়াদ।
আইসিসির কোনো বড় টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সবসময় ব্যাট হাতে জ্বলে ওঠেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাম্প্রতিক সময়েও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন রিয়াদ। বয়সের ভারও দমাতে পারেনি বাংলাদেশের মিডল অর্ডারের ভরসা রিয়াদকে।
চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি। তবে চোট কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরেছেন এ স্পিন অলরাউন্ডার। আর তাতেই এক অন্যরকম রেকর্ড গড়ে ফেলেছেন রিয়াদ।
চলতি মাসের ৫ তারিখে জীবনের ৩৯ বসন্ত পার করেছেন রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার দিনে রিয়াদের বয়স হয়েছে ৩৯ বছর ১৯ দিন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো ব্যাটার এই বয়সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেননি।
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বাংলাদেশের হয়ে খেলা সবচেয়ে কম বয়সী ক্রিকেটার তানজিম হাসান সাকিব।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest