প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫
স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে। ২৩ সদস্যের এই দলটিতে নেই বিদ্রোহী ১৮ ফুটবলার। এমনকি অধিনায়ক হিসেবেও কারও নাম নেই।
২৩ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন সাফের স্কোয়াডে থাকা ৮ ফুটবলার। তারা হলেন— ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন, শাহেদা আক্তার, মুনকি আক্তার।
তবে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ জনের কাউকে রাখা হয়নি এই দলে। অধিনায়কের নাম না ঘোষণার পেছনে বাফুফে কিছু জানায়নি। গুঞ্জন আছে, আফঈদাকে নেতৃত্ব দেওয়া হতে পারে।
তারুণ্য নির্ভর দলকেই ব্রিটিশ কোচ বাটলার আগামীর ভবিষ্যৎ হিসেবে দেখছেন, ‘এরাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। অনেক খেলোয়াড় রয়েছে তরুণ। তাদের সময় প্রয়োজন এবং ভুল থেকে শিক্ষা নেবে। আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়– এই দলে যারা যাচ্ছে তাদের আচরণ ভালো, নির্দেশনা অনুসরণ করে ও গ্রহণযোগ্য পারফরম্যান্স করছে।’
আগামী ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলার মেয়েরা। ২৬ তারিখের ম্যাচটি ফিফা উইন্ডোতে পড়ায় সেটি ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ। ২ মার্চের ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃত হলেও উইন্ডোর বাইরে থাকায় ম্যাচের রেটিং কম থাকবে।
বাংলাদেশ স্কোয়াড: আফিদা খন্দকার, ইয়ারজান, মিলি আক্তার, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রাণী, কোহাতি কিসকু, আইরিন খাতুন, অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, ঐশী সুলতানা, তনিমা বিশ্বাস, মেঘলা রাণী, মারিয়াম বিনতে হান্না, কানন আক্তার, আকলিমা খাতুন, বন্যা খাতুন, সুরমা জান্নাত, হালিমা আক্তার, অয়ন্ত বালা, জয়ন্ত বিবি রিতা ও নাবরিন খাতুন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest