প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী গত সপ্তাহে বোনের সঙ্গে দিল্লিতে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। একটি বিলাসবহুল হোটেল বুক করতে চেয়েছিলেন অভিনেত্রী। সেখানেই প্রতারিত হন মাধুরিমা।

একটি গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইন্টারনেটে দুটি নম্বর দেওয়া ছিল। মাধুরিমা সেই নম্বরেই বুকিংয়ের টাকা পাঠান। এরপরেই বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। মাধুমিরা বলেন, আমাকে একটা স্ক্যানার পাঠানো হয়। ওই নম্বরে টাকা পাঠাতেই দেখলাম আমাকে ব্লক করে দেওয়া হলো। নম্বরটাই মুছে দেওয়া হলো। পরে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি জানিয়ে যোগাযোগ করলে তারা দাবি করেন মোবাইল নম্বর দুটি তাদের নয়।
অভিনেত্রী বলেন, হোটেল ভাড়া বাবদ যে টাকাটি তিনি পাঠিয়েছিলেন, শুধু সেটুকুই খোয়া গেছে। ব্যাংক থেকে তার বেশি টাকা এখনো হাতিয়ে নিতে পারেনি প্রতারক।

এ বিষয়ে অবশ্য পুলিশে লিখিত কোনো অভিযোগ করেননি মাধুরিমা। তিনি বলেন, পরিচিত সূত্রেই জানতে পেরেছি— দিল্লিতে এ ধরনের প্রতারণা এখন বেড়েছে। পুলিশে অভিযোগ জানিয়েও নাকি বেশির ভাগ সময়েই হারানো টাকা ফেরত পাওয়া যায় না। আমি একটু বেড়াতে যেতে চেয়েছিলাম, এভাবে ঝামেলায় জড়াতে নয় বলে জানান মাধুরিমা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest