প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বিনোদন ডেস্ক : ‘সিক্রেট হিলার’ খ্যাত জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। ২৪ বছর বয়সি তরুণ এই অভিনেত্রীর অকাল মৃত্যু নিয়ে বেশ কিছু রহস্যের তৈরি হয়েছে।
তবে এবার বের হয়ে এলো তার মৃত্যুর সেই রহস্য।
পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সদ্য প্রয়াত কিম সে-রন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।
কর্মকর্তারা আরও জানান, অভিনেত্রী আত্মহত্যা করলেও সেখানে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
এর আগে রোববার পুলিশ জানিয়েছিল, এ ঘটনার তদন্তে রয়েছে পুলিশ তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।
এদিকে আরও কিছু গণমাধ্যম জানিয়েছিল, কিম সে-রনের এক বন্ধু রোববার তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। অভিনেত্রীকে ফোনে না পাওয়ায় বাড়ির লোকদের খবর দেওয়া হয়। এরপরই বিকেলে অভিনেত্রীর মৃত্যুর খবর জানা যায়।
২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ দিয়ে শোবিজে আত্মপ্রকাশ করেন পর কিম সে-রন। ২০১০ সালে ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। এছাড়াও ‘দ্য নেবারস’, ‘হাই! স্কুল-লাভ অন’-এর মতো ছবিতে অভিনয় করেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest