প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ইংলিশ কাউন্টি ক্রিকেটে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য দুইবার পরীক্ষা দিতে হয় সাকিব আল হাসানকে। এরপরও পাশ করতে পারেননি। যার ফলে এখন আন্তর্জাতিক ক্রিকেটে এই অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ।
কিন্তু বিপিএলে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠার পর প্রথমবার পরীক্ষা দিয়েও পাশ করেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।
চলতি মাসের প্রথম দিনে বিপিএলে মুখোমুখি হয়েছিল বরিশাল ও চিটাগং। সে ম্যাচে দলটির হয়ে ৪ ওভার বল করে ৪১ রানে ১ উইকেট তুলে নেন সানি। ম্যাচের পর তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা।
বিপিএল শেষ হওয়ার পর মিরপুরে পরীক্ষা দিয়েছিলেন সানি। সেখানে তার পাশ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। জানা গেছে, তারা সানির বলে কোনো ত্রুটি খুঁজে পাননি। ফলে বল করতে কোনো বাধা নেই এই বাঁহাতি স্পিনারের।
তবে বিসিবির সে সূত্র আরও জানিয়েছে, আবারও যদি সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে, তখন দেশের বাইরে নিরপেক্ষ ল্যাবে পরীক্ষা দিতে হবে তাকে।
শুধু সানি-ই নন, বিপিএলে তার চিটাগং সতীর্থ আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ উঠেছিল। পরে পরীক্ষা দিয়ে সন্দেহমুক্ত হয়েছিলেন আলিসও।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest