প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪
স্পোর্টস ডেস্ক : ভিসা জটিলতায় ভারতের লিগে খেলা অনিশ্চিত ছিল সাবিনা খাতুনের। অবশেষে রোববার ভারতের ভিসা পেয়েছেন তিনি।
তিন মাসের চুক্তিতে ভারতীয় লিগে খেলতে গেছেন সাবিনা।
বাংলাদেশের নারী ফুটবলারদের মধ্যে সাবিনা প্রথমবারের মতো দেশের বাইরে খেলা শুরু করেন। মালদ্বীপের লিগে কয়েক বার খেলা সাবিনা ভারতে খেলেন ২০১৮ সালে। ৫ বছর পর আবারও খেলতে যাচ্ছেন সেখানে।
গত ৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভারতীয় নারী ফুটবল লিগের খেলা। এরই মধ্যে ৪টি ম্যাচ শেষ হয়েছে কিকস্টার্ট ক্লাবের। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে সাবিনার ক্লাব। সব কিছু ঠিক থাকলে সাবিনা ১৭ জানুয়ারি লিগে পরের ম্যাচটি খেলবেন। এই ম্যাচটি হবে গোয়ায়। প্রতিপক্ষ সাবিনার সাবেক ক্লাব সেথু এফসি।
২০১৮ সালে প্রথমবারের মতো ভারতের ফুটবল লিগে খেলেছিলেন বাংলাদেশের গোলমেশিন সাবিনা। সেবার ৭ ম্যাচে গোল করেন ৬টি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest