প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪
নিউজ ডেস্ক : রায়হানের প্রতিমাসে ভালো টাকা রোজগার হয়। বন্ধু-আত্মীয়রা ভাবে বেশ সচ্ছল অবস্থায় আছে সে, কিন্তু কোনো প্রয়োজনে কেউ দশ হাজার টাকা চাইলেও দিতে কষ্ট হয়ে যায় তার।
অনেকেরই রায়হানের মতো অবস্থা।
আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি করতে না পারায় এই সমস্যায় পড়তে হয়। ‘লাইফস্পান’ সাময়িকীর মতে, কিছু আর্থিক ভুলই মানুষের ধনী হওয়ার পথে বাধা।
জেনে নিন বাধাগুলো
• আয়ের চেয়ে ব্যয় বেশি করলে কখনোই সঞ্চয় করা সম্ভব হবে না। শুধু খরচ করলেই হবে না। সঞ্চয়ে দিকেও খেয়াল করতে হবে।
• অনেকেই পছন্দের জায়গায় শুরুতেই কাজ করার সুযোগ পান না। আর এটা না পেয়ে কাজ শুরু না করলে, আপনিই পিছিয়ে যাবেন।
• উদ্যোক্তা হতে চাইলে শুরুতেই উচ্চ সুদে ঋণ নেবেন না। নয়তো ঋণের বৃত্ত থেকে বের হওয়া কঠিন হয়ে যায়।
• ছয়মাস চলার মতো জরুরি ফান্ড রাখুন। যে কোনো বিপদের সময় এই ফান্ড নতুন করে শুরু করতে সাহায্য করবে।
• খরচ কমানোর চেষ্টা করুন। যা আয় করেন তার থেকে একটা অংশ সঞ্চয়ের জন্য রেখে খরচের বাজেট করুন।
• কথায় কথায় নতুন ব্যবসায় বিনিয়োগ করা নয়। একটি ব্যবসায় একজন ভালো করেছে বলে আপনিও সফল হবেন এটা ভেবে সব সঞ্চয় বিনিয়োগ করবেন না। প্রথমে মার্কেট বুঝে, অভিজ্ঞতা অর্জন করে বিনিয়োগ করুন।
• নিজে কাজ করার অনেক ভালো দিক রয়েছে। যেমন আপনি যদি নিজের প্রতিষ্ঠান পরিচালনা করেন তবে স্টাফরা সময় মতো ঠিকভাবে কাজ করবে। আর আপনি নিজে যদি অন্যের প্রতিষ্ঠানে জব করেন তাহলে অফিস কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট থাকবে। ফলে দ্রুত দায়িত্ব বাড়বে সঙ্গে আয়ও…




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest