অভিনেত্রী মৌটুসীর বাবা আর নেই

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৪

অভিনেত্রী মৌটুসীর বাবা আর নেই

6

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের বাবা প্রফেসর ড. সৌরেন বিশ্বাস আর নেই। তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

8

 

4

বৃহস্পতিবার মৌটুসী তার ফেসবুক আইডিতে এক পোস্টে জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে তার বাবা মৃত্যুবরণ করেন।

8

 

পুরনো ছবি ফেসবুকে পোস্ট করে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করে মৌটুসী লেখেন, ‘বাবা ছাড়া জীবন কেমন আমি জানি না। উনার তৃতীয় ব্রেন স্ট্রোকের সময় এক মুহূর্ত না ভেবে নিয়ে গেলাম গ্রাম থেকে খুলনায়, কিন্তু ফিরিয়ে আনতে পারলাম না। আমি এখনো ডিনায়ালে (অসত্য মনে হওয়া) আছি। দোতালা থেকে মনে হয় উনি এক তলায় আছেন। এক তলাটা বাবা ছাড়া কেমন আমি জানি না। অনেকের প্রিয় সৌরেন স‍্যার, গ্রামের বটতুল‍্য দাদা, জ‍্যাঠা, মামা…. আমার শুধু বাবা।’

8

 

উল্লেখ্য, ড. সৌরেন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়টির সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় সভাপতি ছিলেন। এছাড়াও চবির নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই শিক্ষক।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8