প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪
বিনোদন ডেস্ক : মার্কিন জনপ্রিয় পপ তারকা সেলেনা গোমেজ। গান দিয়েই ক্যারিয়ারে আলোচিত হয়েছেন সেলেনা।
সম্প্রতি কথা প্রসঙ্গে গান থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন এই গায়িকা।
স্মার্টলেস পডকাস্ট-এ সেলেনা শেয়ার করেছেন, আমি মিউজিকের শুরুটায় অনেক আনন্দ করেছি। এরপর ট্যুরগুলোও আনন্দের ছিল। কিন্তু আমি একই সময়ে আমার টিভি শো-গুলোও করছিলাম। আমার সেগুলোও আনন্দের মনে হয়েছে। কিন্তু যত বয়স হচ্ছে, তত মনে হচ্ছে, আমার এমন কিছু খুঁজতে হবে যেখানে সেটেলড হতে পারি।
সেলেনা বর্তমানে নতুন অ্যালবামের কাজ করছেন। তবে এটা হতে পারে তার সর্বশেষ কাজ। তিনি বলেছেন, আমার মনে হতে পারে যে আরও একটি অ্যালবাম করি। কিন্তু আমি অভিনয়কেই বেছে নেব হয়তো।
আলাপচারিতায় সেলেনা আরও জানান, তিনি কখনই পেশাদার গায়িকা হতে চাননি। তিনি সবসময় অভিনেত্রীই হতে চেয়েছেন। কেবল মাত্র শখের বশে গান করেন তিনি।
খুব কম বয়সে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন সেলেনা গোমেজ। মাত্র ৯ বছর বয়সে ‘বারনি অ্যান্ড ফ্রেন্ডস’-এ অভিনয় করেন তিনি। এরপর ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’-এ দেখা যায় তাকে। ‘অ্যানাদার সিন্ডারেলা স্টোরি’, ‘হোটেল ট্র্যানসিলভানিয়া’ এবং ‘দ্য ডেড ডোন্ট ডাই’ সেলেনার উল্লেখযোগ্য কিছু কাজ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest