প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩
বিনোদন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ১৫ বছর তো একজন পুরুষ মানুষকে দেখেছেন। এবার কোনো পুরুষকে না দিয়ে একটা মেয়েকে ভোট দিয়ে দেখুন। আপনাদের এই ছোট বোনকে দায়িত্ব দিয়ে দেখুন, সে আপনাদের জন্য কী কী করতে পারে। এবার আমার ভোটে অংশগ্রহণ করার প্রধান কারণ হচ্ছে— অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। ওই চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ।
রোববার সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে নির্বাচনি প্রচারকালে মাহি এসব কথা বলেন। এ নায়িকা রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।
মাহি বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি— যদি আপনারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করেন, তা হলে মাসে অনন্ত একবার আপনাদের কাছে আসব। পাশে বসব। আপনাদের দুটা সুখ-দুঃখের কথা শুনব। ১০০টা না হোক, ৭০টা সমাধান দেব, ইনশাআল্লাহ। আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, আমি জানি— আমার মা-বোনেরা পাশে আছে। আমি জানি— আমার ভাইয়েরা, বাবারা পাশে আছে। যে শিক্ষক নির্যাতিত, অসম্মানিত হয়েছে, তিনি আমাদের পাশে আছেন।
ভোটারদের উদ্দেশ্যে মাহি বলেন, প্রকাশ্যে দরকার নেই মাহি মাহি করা। প্রকাশ্যে দরকার নেই ট্রাক ট্রাক করা। আমি চাই— মনের ভেতরে গেঁথে নেন। আর ভোটের দিন ৭ তারিখে সিলটা ট্রাক মার্কায় দিন। এবার তানোর-গোদাগাড়ীতে একটা নারী এমপি নিয়ে আসেন। বাংলাদেশের মধ্যে রাজশাহী সিটি সুন্দর। রাজশাহী সিটির ১০ শতাংশ সৌন্দর্য হলেও আমি তানোর-গোদাগাড়ীতে নিয়ে আসব। আমাকে শুধু ৫ বছরের জন্য সুযোগ দিন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest