প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩
বিনোদন ডেস্ক : ভারতের টলিউডের জনপ্রিয় নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়। কলকাতা এবং মুম্বাই দুই শহরেই কাজ করেন এই অভিনেত্রী।
হিন্দি বেশ কিছু কাজে দেখা গেছে তাকে। সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয় পূজা।
ইনস্টাগ্রামে সারাক্ষণই নানা ধরনের পোস্ট করতে থাকেন এই অভিনেত্রী। শুক্রবার ইন্সটাগ্রামে একটি ভিডিও শুট করেছেন এই অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে নায়িকার পরনে বিকিনি। আর সেই সঙ্গে মানানসই স্কার্ট।

ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়েছেন তিনি। পূজার এই ছবি দেখে খুবই বিরক্ত অনুরাগীরা। নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন।
পূজার নতুন ফোটোশুট দেখে একজন লেখেন, “অসভ্য মহিলা”। আবার কেউ লেখেন, ‘বিয়ে হয়ে গিয়েছে। আপনার একটি ছেলেও আছে। এখন আর এমন ফোটোশুট করা আপনার একেবারেই উচিত নয়। বিশেষত জগদম্বা চরিত্রে অভিনয় করার পর এমন শুট তো আরও করা উচিত নয়। ’ যদিও কারও মন্তব্যে কোনো উত্তর দেননি পূজা।

মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা অভিনীত একটি সিনেমা। এটির নির্মাতা রাজা চন্দ। সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest