প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩
বিনোদন ডেস্ক : অভিনয়জীবনের পা দেওয়ার পর পর পর তিন সিনেমা পোড়ামন ২, দহন ও নূরজাহান দিয়ে লাইমলাইটে আসেন চিত্রনায়িকা পূজা চেরি। বর্তমানে ঢালিউডের সম্ভাবনাময় নায়িকাদের একজন পূজা। এ বছরও তার একটি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবি মুক্তির অপেক্ষায়।
বর্তমানে চলচ্চিত্র জগতের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন পূজা চেরি। তার কাছে জানতে চাওয়া হয়, এখন যারা কাজ করছেন, তাদের মধ্যে আপনার কাছে কাদের কাজ ভালো লাগে?
জবাবে পূজা চেরি বলেন, কমবেশি সবার কাজই ভালো। আমি আজ পর্যন্ত যাদের কাজ দেখেছি, সবাই আমাকে মুগ্ধ করেছেন। এর মধ্যে সিয়ামের কথা বলব, আমার প্রথম দিককার ছবির নায়ক। যদি শাকিব খানের কথা বলি, তা–ও বলতে পারি।
শাকিব খান তো আর নতুন নন? এ বিষয়ে পূজা চেরি বলেন, নতুন না হলেও তিনি প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। রীতিমতো একের পর এক চমক দিচ্ছেন। এমন একটা হাইপ তিনি তৈরি করেছেন, এই ধাক্কায় আরও ১০–২০ বছর এভাবেই থাকবেন মনে হয়। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সিয়ামও ভালো করছে। এর বাইরে আদর আজাদ, শরিফুল রাজ খুব ভালো কাজ করছেন। এখনকার অন্য নায়কেরাও কমবেশি ভালো করছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest