প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩
স্পোর্টস ডেস্ক : মার্নাস লাবুশেন ছাড়া ফিফটি ছুঁতে পারেননি আর কোনো ব্যাটার। তবু তিনশ ছুঁইছুঁই রানের সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে তারা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে অজিদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। ৩৮ রানের ভেতরই ফিরে যান দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। এরপর হাল ধরেন লাবুশেন ও স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেটে ৭৫ রান যোগ করেন তারা।
স্মিথ ৪৪ রানে ফিরে গেলেও ফিফটির দেখা পান লাবুশেন। পঞ্চম উইকেটে ক্যামেরন গ্রিনকে নিয়ে গড়েন ৬১ রানের জুটি। মার্ক উডের এলবডব্লিউর ফাঁদে পড়ে ৮৩ বলে ৭ চারে ৭১ রানে বিদায় নেন তিনি। এরপর গ্রিনের ৪৭, মার্কাস স্টইনিসের ৩৫ ও অ্যাডাম জাম্পার ২৯ রানের ক্যামিও ইনিংসে আড়াইশ পার করে অজিরা। যদিও ইনিংসের তিন বল বাকি থাকতেই অলআউট হয় ২৮৬ রানে। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ক্রিস ওকস। এছাড়া উড ও আদিল রশিদের শিকার দুটি করে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest