প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক মাধ্যমে নানা বিষয় নিয়ে বেশ সক্রিয় । বিশেষ করে রাজনৈতিক বিষয়ে তিনি বেশ প্রতিবাদী। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও রাজনৈতিক ইস্যু নিয়ে তিনি বেশ প্রতিবাদী ভূমিকা পালন করছেন।
এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক মাধ্যমের পোস্ট কেন্দ্র করে ফেসবুকে একটি বিদ্রূপাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।
জামায়াতের আমির পোস্টটি নিজের ফেসবুক হ্যান্ডলে শেয়ার করে নিয়েছেন মেহের আফরোজ শাওন। সেই পোস্টটিতে কর্মজীবী নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে। যদিও জামায়াত আমিরের পক্ষ থেকে পরে জানানো হয়েছে যে, আমিরের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং ওই বিতর্কিত পোস্টটি তার নিজের নয়।
এ বিষয়ে মেহের আফরোজ শাওন বলেন, কয়েক বছর আগে আমার এক পরিচিত ভাবি সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক সাবেকের কিছু গোপন ছবি ফাঁস করে দেওয়ার এক ঘণ্টা পরপরই সেগুলো মুছে দিয়ে নতুন পোস্ট দিয়ে জানালেন যে, তার আইডি হ্যাক হয়েছিল, অনেক কষ্টে তিনি তা ফেরত পেয়েছেন।
তিনি বলেন, আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম, ইনাকেও তেমন বিশ্বাস করছি। প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন।
জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবিটিকে শাওন মূলত কটাক্ষ বা বিদ্রূপ করেছেন বলেও তার এ পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest