প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬
নিউজ ডেস্ক :: সিলেটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) পবিত্র জুম্মার নামাজের পর সিলেট জেলা আনসার ভিডিপি জামে মসজিদে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস,পিএএমএস ও বাহিনীর কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি ও পরকালীন শান্তির জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও মানসিক শক্তি দানের দোয়া করা হয়।
বরেণ্য এই রাজনৈতিক নেত্রীর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
জাতির এই শোকাবহ সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানায় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest