প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫
বিনোদন ডেস্ক : জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই তিনি রাজপথে ছাত্রদের সঙ্গে একযোগে ছিলেন।
এ কারণে অভিনেত্রী মনে করেন, যদি ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না ঘটতো, তাহলে আন্দোলনকারীদের অনেক আগেই দেশদ্রোহিতার অভিযোগে নিশ্চিহ্ন করা হতো।
শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন এবং আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করে দেন।
চমক লিখেছেন, কোনো একটি রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসা এক নয়। দুটিকে একাকার করে ফেলবেন না।
জীবন নিয়ে অভিনেত্রী আর ভয় করেন না জানিয়ে বলেন, স্বৈরাচার সরকার ৫ অগাস্ট পতন না হলে, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহীতার অপরাধে এতদিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।
চমক আরও লেখেন, মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজেরা মুরগির মতো প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের মতো বেঁচে থাকুন। আমরা বাঘের মতো একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত, ধন্যবাদ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest