প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
বিনোদন ডেস্ক : নিজের সম্পত্তি ফেরত পেতে মা, ভাই-বোনদের নামে সাধারণ ডায়েরি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নন্দিত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করেছেন তিনি। জিনি নং-৪৪৩। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন পপি নিজেই।
তিনি বলেন, ‘২০০৮ সালে আমার কষ্টার্জিত টাকায় ৬ কাঠা জমি কিনেছি। জমিতে যেতে ১০ ফিট জায়গা আমার কিন্তু আমার মা, ভাই-বোনদের অত্যাচারের কারণে আজও জমিটি ভোগ করতে পারিনি। রাস্তাও ব্যবহার করতে দেয় না। উল্টো আমার নামে মিথ্যাচার করছে ও হত্যার হুমকি দিচ্ছে। যে কারণে জিডি করেছি, প্রয়োজনে মামলা করব।’
এর আগে পপি ও তার স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনের নামে জমি দখলের চেষ্টার অভিযোগ এনে গত ৩ ফেব্রুয়ারি একই থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন খেয়ালি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest