প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
বিনোদন ডেস্ক : ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অভিযোগে নানা বিতর্ক রয়েছে। গত বছর প্রকাশিত হেমা কমিটির রিপোর্টে নারী শিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার বিবরণ সবার সামনে আসে, যা অনেকেই অবাক হয়ে দেখেছিলেন। ওই রিপোর্ট প্রকাশের পর অনেক প্রথম সারির অভিনেত্রীও কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ।
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তার বিরুদ্ধে কীভাবে ফাঁদ পাতা হয়েছিল, তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
ভারতের একটি বিনোদন বিষয়ক ওয়েবসাইটের সঙ্গে আলাপকালে ফাতিমা বলেন, একটি এজেন্টের সঙ্গে ফোনে কথা বলার সময় তাকে বেশ কিছু অস্বস্তিকর কথা শুনতে হয়েছিল। তিনি জানান, ‘এজেন্ট আমাকে বলেছিলেন, আপনি সবকিছু করতে রাজি তো? আমি তখন বলেছিলাম, অবশ্যই, আমি চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করব। কিন্তু তিনি এসবের দিকে না গিয়ে শুধু ইঙ্গিতপূর্ণ কথাই বলছিলেন। এক পর্যায়ে আমি নির্বাক হয়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম মানুষ কতটা নিচে নামতে পারে!’
ফাতিমা আরও বলেন, হায়দ্রাবাদে এক প্রযোজকের সঙ্গে তার এক তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি জানান, ‘ওই প্রযোজক আমাকে বলেছিলেন, তুমি তো জানোই, তোমাকে লোকের সঙ্গে মেলামেশা করতে হবে।’
ফাতিমার মতে, যারা কু-প্রস্তাব দেন, তারা সরাসরি কিছু বলতেন না। বরং নানা ঘুরিয়ে-ফিরিয়ে প্রস্তাব দেওয়া হত, যা শুনেই সহজেই বুঝা যেত যে তারা শারীরিক সম্পর্কের প্রস্তাবই দিতে চাইছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest