প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫
বিনোদন ডেস্ক : এ সময়ের মডেল-অভিনয়শিল্পী প্রিয়া অনন্যা ও সাজ্জাদ চৌধুরী। একসঙ্গে বেশকিছু মিউজিক ভিডিওতে তাদের দেখা গেছে। অন্যদিকে, আইটেম গানে আবেদনময়ী লুকে ধরা দিয়ে এরই মধ্যে নিজেকে জানান দিয়েছেন প্রিয়া। বর্তমানে মিউজিক ভিডিওতে সমানতালে কাজ করছেন তারা।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই জুটি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ ও লন্ডন প্রবাসী আলোচিত কণ্ঠশিল্পী রুবাইয়েত জাহানের গানের ভিডিওতে মডেল হয়েছেন। গানের শিরোনাম ‘তু হ্যায় জানে মেহবুবা’। গানের কথা লিখেছেন রুবাইয়েত জাহান এবং সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।
সম্প্রতি এফডিসিতে বড় আয়োজনে গান চিত্রের শুটিং হয়েছে। মিউজিক ভিডিও কোরিওগ্রাফি করেছেন চলচ্চিত্রের নৃত্য পরিচালক হাবিবুর রহমান। সম্প্রতি গান-ভিডিও টি সিরিজ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
এ প্রসঙ্গে প্রিয়া অনন্যা বলেন, ‘গানের কথাগুলো সুন্দর।গানটিতে আমাকে আফগানিস্তানের লুকে দেখা যাবে। এ গানে খল অভিনেতা ডন ভাই মুছা মাফিয়া চরিত্রে ছিলেন। আর আমি ও সাজ্জাদ ইন্ডিয়ান পুলিশ চরিত্রে অভিনয় করেছি।ছদ্মবেশ আইটেম গারল হয়ে পুরো কাজটা খুব ইঞ্জয় করেছি।আমি বর্তমানে ওয়েবফিল্ম, টিভিসি, ওভিসি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। অনেক কষ্ট করতে হয়েছে কাজটায়। আশা করছি, নাচ নির্ভর মিউজিক ভিডিও সবার পছন্দ হবে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest