প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা আঁচল আঁখি নায়িকা হিসেবে দর্শকের কাছে সমাদৃত হলেও একজন নৃত্যশিল্পী হিসেবেও তিনি বেশ পরিচিত। নায়িকা হিসেবে যাত্রার আগে নৃত্যশিল্পী হিসেবেই তিনি পরিচিত ছিলেন। নাচে ভীষণ পারদর্শী এই নায়িকার সাম্প্রতিক সময়ে বেশকিছু মিউজিক ভিডিওতে মডেল হয়ে সবার নজার কেড়েছেন। সেইসঙ্গে বেড়েছে তার স্টোজ শো।
সম্প্রতি জনপ্রিয় কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে শাহ সিমেন্টের আমন্ত্রণে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে পারফর্ম করেছেন আঁচল। নায়িকার মনোমুগ্ধকর পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে আবারও একই প্রতিষ্ঠানের আমন্ত্রণে এবার নোয়াখালী মাইজদী মাতালেন তিনি।
এ প্রসঙ্গে দৈনিক রূপালী বাংলাদেশকে আঁচল বলেন, ‘বছরের শুরুতেই শাহ সিমেন্টের বড় একটি আয়োজনে ডাক পাই কুমিল্লা। সেখানে আমার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে তারা আমাকে নোয়াখালী আমন্ত্রণ জানিয়েছে। সেখানকার উপস্থিত সবাই আমার পারফরম্যান্স বেশ উপভোগ করেছেন।’
বর্তমানে আঁচল অভিনীত মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা। তার মধ্যে রয়েছে ‘কাজের ছেলে’, ‘আয়না’, ‘ঘর ভাঙা সংসার’, ‘এক পশলা বৃষ্টি’ ও ‘কর্পোরেট’।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest