প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
বিনোদন ডেস্ক : প্রখ্যাত সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদ বিয়ের পরপরই মালদ্বীপে হানিমুনে গেছেন। সেখানকার কিছু ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
রোববার (১২ জানুয়ারি) রোজা আহমেদ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হানিমুনের বেশ কিছু ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন, যা নেটিজেনদের প্রশংসা অর্জন করছে।
ছবি এবং ভিডিওর ক্যাপশনে রোজা লিখেছেন, ‘জীবনের চাদরে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে। একটি ভালোবাসা এত শক্তিশালী, এত ঐশ্বরিক’।
পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, সাগরপাড়ে বালুময় বিচে হাঁটছেন রোজা। তিনি পরেছিলেন একটি লাল রঙের স্লিভলেস ক্লাসিক ড্রেস, আর তাহসান পরেছিলেন গোলাপি রঙের শার্ট এবং সাদা রঙের থ্রি-কোয়াটার প্যান্ট।
গোধূলি লগ্নে প্রকৃতির সৌন্দর্য ও নব দম্পতির আনন্দ একাকার হয়ে ছবিতে ফুটে উঠেছে। রোমান্টিক পরিবেশে উচ্ছ্বসিত নব দম্পতির খুশি দেখে নেটিজেনরা মন্তব্য করছেন, তারা তাদের জীবনের অন্যতম সেরা মুহূর্ত পার করছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest