প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেয়া হয়।
এদিন সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডন যাচ্ছিলেন নিপুণ।জিজ্ঞাসাবাদ শেষে থাকে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
উল্লেখ্য, বিগত সরকারের শাসনামালে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত দেখা যেত তাকে।
তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর একদমই আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest