প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫
বিনোদন ডেস্ক : গত কয়েক বছর ধরে পড়াশোনা এবং অভিনয় সমান তালে চালিয়ে যাচ্ছেন তিনি। একের পর এক হিট ওয়েব সিরিজ তার ঝুলিতে। আপাতত নতুন সিনেমার প্রচার নিয়ে খুবই ব্যস্ত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আসতে চলেছে তার নতুন সিনেমা ‘পাটলীগঞ্জের পুতুলখেলা’। যে সিনেমাতে সোহম মজুমদারের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা।
তবে নতুন বছরে দিতিপ্রিয়ার অনুরাগীরা একের পর এক চমক পেয়েছেন। এই যেমন আবারও ছোট পর্দায় ফিরছেন নায়িকা। একেবারে নতুন ভাবে। সিরিয়ালের নাম ‘তোমাকে ভালবেসে’। জীতু কমলের সঙ্গে নাকি জুটি বাঁধছেন তিনি। এ তো গেল তার পেশার কথা। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু দর্শক মনে আগ্রহের শেষ নেই। চেন্নাইয়িন এফসি টিমের গোলকিপার শমীক মিত্রর প্রেমে পড়েছেন অভিনেত্রী এ কথা এতদিনে সবাই জেনে গিয়েছেন। কিন্তু জানেন কি শমীকের সঙ্গে প্রথম ডেটে কী হয়েছিল?
সম্প্রতি ‘টলি টাইম’-কে দেওয়া সাক্ষাত্কারে তার প্রথম ডেটের কথাই শোনালেন দিতিপ্রিয়া। এর আগে এভাবে কোনও ছেলের সঙ্গে দেখা করতে যাননি তিনি। তাই সে দিন বেশ ভয়ই পেয়েছিলেন। দিতিপ্রিয়া বলেন, ‘আমি আগে কখনও এভাবে ডেটে যায়নি। তাই প্রথম যেদিন শমীকের সঙ্গে দেখা করতে যাই মা-কে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আরও দুজনকে। ওদের বলেছিলাম রেস্তরাঁর অন্য টেবিলে বসতে। কেউ তো আর বুঝতে পারবে না। তেমনটাই হয়েছিল। শমীকের সঙ্গে কথা এত ভালো লেগেছিল যে তখনই মাকে ডেকে আলাপ করিয়ে দিই। তখন ও খুব ঘাবড়ে গিয়েছিল।’
এ কথা বলতে বলতে নিজেই হেসে ফেলেন অভিনেত্রী। আপাতত বেশ আনন্দেই আছেন তারা। নায়িকার প্রেমিকের সঙ্গেও তার মা-বাবার খুব ভালো বন্ধুত্ব।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest