প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির বহুল প্রত্যাশিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তি পেয়েছে সপ্তাহ হয়নি, এরই মধ্যে হাজার কোটি ছুঁই ছুঁই আয় এই সিনেমাটির! অবিশ্বাস্য হলেও, প্রতিদিনই একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে ‘পুষ্পা টু’। মুক্তির দিন থেকে চতুর্থ দিনেও সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে।
সোমবার স্যাকনিল্ক এর রিপোর্ট বলছে, রোববার পর্যন্ত শুধু ভারতের বক্স অফিস থেকেই ‘পুষ্পা টু’র আয়ের অঙ্ক ৫২৯ কোটি। এবং চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার থেকে সিনেমাটির মোট আয় পৌঁছায় ৬৩২ কোটিতে, এবং বিশ্বব্যাপী সিনেমাটির আয় এখন পর্যন্ত ৮০০ কোটি ছাড়িয়েছে।
স্যাকনিল্ক এর রিপোর্ট অনুসারে, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি আয় করে ‘পুষ্পা টু’। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি এবং শনিবার ১১৯.২৫ কোটি রুপি আয় করেছিল।
রোববার অর্থাৎ চতুর্থ দিনে দেশে ১৪১.৫০ কোটি রুপি আয় করে ‘পুষ্পা টু’। ফলে প্রথম সপ্তাহের মধ্যে ‘পুষ্পা টু’ এর কালেকশন পৌঁছে যায় ৫২৯.৫০ কোটিতে।
ধারণা করা হচ্ছে, একের পর রেকর্ড ভেঙে আয়ের ধারা এভাবে চলতে থাকলে সর্বোচ্চ আয়ের ভারতীয় চলচ্চিত্র কল্কি ২৮৯৮ এডি কেও ছাড়িয়ে যাবে ‘পুষ্পা টু’র আয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest