প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪
বিনোদন ডেস্ক : মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চত্বরে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছবি টানিয়ে জুতাপেটা করেছেন একদল শিক্ষার্থী। একইসঙ্গে স্টেডিয়াম এলাকায় সাকিব বিরোধী গ্রাফিতি আঁকেন তারা।
সাকিবের বিপক্ষে শিক্ষার্থীদের এমন অবস্থান মোটেও ভালোভাবে দেখছেন না দেশের বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপক, মডেল ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা।
শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে সাকিবের ছবিতে জুতাপেটার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যখন বাংলাদেশ এমন ধরণের মানুষদের দেখি, তখন খুবই দুঃখ পাই। আমি তাদেরকে জিজ্ঞেস করতাম, আপনাদের কী এতটুকু বুদ্ধি আছে? সে (সাকিব) কি দেশের ক্রিকেটের জন্য কিছুই করেনি?’
শ্রাবণ্যর সেই স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করেছেন। যারা কেউ সাকিবের পক্ষ নিয়েছেন, আবার কেউ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন। তবে এই মডেল স্পষ্টই সাকিবের পক্ষ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের শেষ টেস্টটি তিনি খেলতে চাইছেন দেশের মাটিতে। তবে তার এমন আকুতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ। প্রতিবাদ হিসেবে সাকিবের ছবি টানিয়ে জুতাপেটা করেছেন তারা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest