প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪
বিনোদন ডেস্ক : উত্তর মুম্বাইয়ে সর্বজনীন দুর্গাপূজায় ফি বছর ভিড় জমান বাঙালি বলিউড তারকারা। কাজল, রানি মুখার্জিদের দেখা মেলে এই পূজা মণ্ডপে। এবারও যথারীতি উত্তর মুম্বাইয়ের পূজায় এসেছিলেন কাজল। আর সেখানেই বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা যায় এই বলিউড অভিনেত্রীকে।
জানা যায়, মণ্ডপে খাবার পরিবেশন করতে গিয়ে আচমকাই রেগে যান কাজল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাজল এক মহিলার উদ্দেশ্যে বলছেন, ‘সরে যান, পিছনে যারা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তাদের দিতে দিন।’ অপর এক মহিলা যখন জানান তিনি সবে এসেছেন, তখন কাজল বলেন, ‘মিথ্যা কথা বলা ঠিক না।’
এছাড়া পূজা মণ্ডপে ভিড় জমানো পাপারাজ্জিদের ওপরও রাগ ঝাড়েন কাজল। পূজার প্যান্ডেলে জুতা পরে প্রবেশ করায় পাপারাজ্জিদের ঝাড়তে দেখা যায় তাকে। এ সময় চিৎকার করে কাজল বলতে থাকেন, ‘যারা জুতা পরে এসেছেন, তারা সরে যান। সবাই পূজাকে একটু সম্মান করুন।’
উল্লেখ্য, ধুমধাম করে কাজলের বাড়িতে পালন হয় দুর্গাপূজা উৎসব। দীর্ঘদিন চলে প্রস্তুতি। দেদার পাতপেড়ে খাওয়া-দাওয়া হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিন এ ঘটনার পর কাজলকে হেসে ফেলতেও দেখা যায়।
তথ্যসূত্র: পিংকভিলা




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest