প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪
বিনোদন ডেস্ক : তামিল সিনেমার অভিনেত্রী বনিতা বিজয় কুমার। ইতোপূর্বে তিনবার বসেছেন বিয়ের পিঁড়িতে। তবে নানা কারণেই টিকেনি কোনোটি। তাই এবার চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। হবু বরের নাম রবার্ট। পেশায় একজন কোরিওগ্রাফারের গলায় মালা দিতে চলেছেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হবু বরের সঙ্গে তোলা একটি রোমান্টিক ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী। যেখানে তিনি জানান, আগামী ৫ অক্টোবর বিয়ে করছেন।

এর আগে ২০০০ সালের ১০ সেপ্টেম্বর অভিনেতা আকাশের সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন অভিনেত্রী বনিতা। পরের বছরই তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান। চার বছর পর কন্যা সন্তানের জন্ম দেন বনিতা। ২০০৫ সালে আলাদা হয়ে যান তারা।
২০০৭ সালে ব্যবসায়ী আনন্দ জয় রাজনকে বিয়ে করেন বনিতা। ২০১২ সাল আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। এ সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৩ সালে কোরিওগ্রাফার রবার্টের সঙ্গে সম্পর্কে জড়ান বনিতা। ২০১৭ সালে এ সম্পর্কও ভেঙে যায়। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন এই অভিনেত্রী।
২০২০ সালে বনিতা জানান, পিটার পলের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। পিটার পেশায় ফটোগ্রাফার। একই বছরের ২৭ জুন বিয়ে করেন তারা। এরপর জানতে পারেন পিটার বিবাহিত এবং দুই সন্তানের বাবা। এরপর পিটারের প্রথম স্ত্রী এলিজাবেথ বনিতা-পিটারের নামে মামলা দায়ের করেন। তারপর পিটারকে ডিভোর্স দেন বনিতা।
২০১৩ সালে কোরিওগ্রাফার রবার্টের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর বিয়ের গুঞ্জন উঠেছিল। কিন্তু ওই সময়ে তা অস্বীকার করেন বনিতা। পিটারকে ‘বন্ধু’ বলে মন্তব্য করেছিলেন। সর্বশেষ পুরোনো সেই প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন বনিতা।
বনিতার আরেক পরিচয় তিনি জনপ্রিয় অভিনেতা বিজয় কুমারের কন্যা। তার মায়ের নাম মঞ্জুলা বিজয় কুমার। তামিল, তেলেগু, কন্নড় ভাষার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মঞ্জুলা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest