প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪
বিনোদন ডেস্ক : ‘আলো আসবেই’ কথাটি দেশের মানুষ এখন বহুল পরিচিত। এ নিয়ে কথা উঠলেই সামনে আসে শিল্পীদের হোয়াটসঅ্যাপে গোপন গ্রুপের কথা! যা তৈরি হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে।
যেখানে যুক্ত হয়ে শোবিজের একদল শিল্পী অবস্থান নিয়েছিলেন বিগত সরকারের পক্ষে। সেই দলেরই একজন অভিনেত্রী সোহানা সাবা। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রকাশ্যে আসে ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট। যা নিয়ে শোবিজ থেকে শুরু করে সামাজিকমাধ্যমে হয়েছে তুমুল সমালোচনা। অনেকেই আবার এই গ্রুপে থাকা শিল্পীদের বয়কট করার আহ্বানও জানিয়েছেন।
সমালোচনার মাঝেই কয়েকজন শিল্পী গ্রুপে যুক্ত থাকার বিষয়টি নিয়ে কথা বলেছেন। স্পষ্ট করেছেন নিজের অবস্থান সম্পর্কে। ফেসবুকের সুবাদে কেউ আবার ক্ষমাও চেয়েছেন। তবে সেই তালিকায় থাকা সোহানা সাবা নিজের অবস্থান সম্পর্কে ইতিবাচক অবস্থানেই রয়েছেন।
মহালয়ার দিনে নতুন বার্তা দিলেন অভিনেত্রী। দুর্গাপূজার স্মৃতি মনে করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানেই জানালেন আর কখনোই হয়ত মন্দিরে যাবেন না তিনি।
সাবা বলেন, ‘আমার বড় খালামনির বাড়ি ঢাকেশ্বরী মন্দিরের পাশেই। প্রতিবছর পূজাতে আমরা সব কাজিনরা মিলে মন্দিরে গিয়ে নাচ করি, প্রসাদ খাই। বাড়িতে ফিরে নামাজ রোজা মিস হয়নি কারোরই। এ বছর যাব না। আর কোনদিনই যাবো না হয়ত।’
সমসাময়িক প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘আমার মুসলিম ভাইরা মন দিয়ে পাহারা বসেছে দেখে গর্বে বুকটা ভরে গেছে, সে কারণেই। ভালো থাকবেন আপনারা সকলেই। সকল বাংলাদেশের মানুষরা।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest