প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪
বিনোদন ডেস্ক : ওপার বাংলার আলোচিত অভিনেত্রী নুসরত জাহান। নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন তিনি। সেই সঙ্গে নিয়মিত কটাক্ষের শিকার ও হন। এবারও তার ব্যতিক্রম হলো না।
এবার ইনস্টাগ্রামে নতুন দুইটি ছবি পোস্ট করতেই অভিনেত্রীকে রীতিমতো তার পোশাক পছন্দ নিয়ে তুলোধোনা করলেন নেটিজেনরা।

ছবিতে দেখা যায়, একটি ছাই নীল রঙের ড্রেস পরে আছেন নুসরাত। হাতে বেশ কয়েকটি চুরি। কানে মানানসই দুল।
একটি ছবিতে, কোনো এক আলো ঝলমলে পরিবেশে তিনি অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছেন। আরেকটি ছবিতে তাকে হাসতে দেখা যাচ্ছে।
ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘লেট দ্য লাইট গাইড ইউ।’ অর্থাৎ আলো আপনাকে পথ দেখাক।
কিন্তু ক্যাপশনে যাই লেখা থাক, তার ধার ধারেনি কেউ। অধিকাংশ নেটিজেনরাই অভিনেত্রীর পোশাক নিয়ে তুমুল সমালোচনা করেন। কটাক্ষ করেন তার রুচি নিয়ে।
এক ব্যক্তি লেখেন, ‘এটা কি? রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে নুসরতের।’ দ্বিতীয়জন বিরক্তি প্রকাশ করে লেখেন, ‘আপনি কি ছবি আপলোড করার সময় ছবির দিকে তাকান না? এ কেমন রুচি!’ তৃতীয়জন লেখেন, ‘এমন পোশাক পরেন কীভাবে? লজ্জা করে না?’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘অসভ্যতার এক শেষ। এসব করে কী বোঝাতে চান?’

যদিও সেসব কোনো মন্তব্যেরই জবাব দেননি অভিনেত্রী। সাংসদ পদ হারানোর পর অভিনয়েও ব্যস্ততা কমিয়েছেন নুসরাত। বর্তমানে ভ্যাকেশন মুডেই ঘুরে বেড়াচ্ছেন তিনি।
নুসরাতকে সবশেষ দেখা গেছে সেন্টিমেন্টাল ছবিতে। ছবিটিতে অভিনয় করার পাশাপাশি প্রযোজনাও করেছিলেন তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest